ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সৌরভ দেওয়ানের জোড়া গোলে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান

ফেডারেশন কাপের রোমাঞ্চকর সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। দলের এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ফরোয়ার্ড সৌরভ দেওয়ান, যার জোড়া গোলের সুবাদে ১৭ বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে ওঠার গৌরব অর্জন করল সাদা-কালো শিবির।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহামেডান। খেলার ৩৬ মিনিটে রহমত মিয়ার থ্রো থেকে পাওয়া বলে দারুণ হেডে দলকে এগিয়ে নেন সৌরভ। তবে দ্বিতীয়ার্ধে জামাল ভূঁইয়ার অসাধারণ এক ফ্রি-কিকে ম্যাচে সমতায় ফেরে ব্রাদার্স ইউনিয়ন। নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে মোহামেডান সমর্থকদের উল্লাসে ভাসান সৌরভ। এই জয়ের ফলে আগামী ১৯ মে কিংস অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। ক্লাবটি এখন তাদের ১২তম ফেডারেশন কাপ শিরোপা জয়ের অপেক্ষায় রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সৌরভ দেওয়ানের জোড়া গোলে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান

আপডেট সময় : ০২:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬