ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

প্রথম টেস্টে হারলেও দলের প্রচেষ্টায় সন্তুষ্ট পাকিস্তান অধিনায়ক মাসুদ

বাংলাদেশ সফরে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই পরাজয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে আসে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত।

ম্যাচ শেষে নিজের সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে শান মাসুদ বলেন, ‘কন্ডিশন দেখে মনে হয়েছিল পেসারদের জন্য সেরা হবে। এ কারণেই টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম। ভেবেছিলাম দ্রুত উইকেট তুলে নিতে পারলে ভালো হবে।’ তিনি আরও যোগ করেন, কিছুটা লিড নিতে পারলে ম্যাচের চিত্রনাট্য ভিন্ন হতে পারত। মাসুদ বলেন, ‘আমরাও ব্যাট হাতে ভালো শুরু করেছিলাম। তবে ছেলেদের আরও বেশি রান করতে হতো, লিড নেওয়া প্রয়োজন ছিল।’

প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়ায় পুরো পাকিস্তান শিবিরে স্বাভাবিকভাবেই হতাশা বিরাজ করছে। তবে জয় থেকে বঞ্চিত হলেও সতীর্থ ক্রিকেটারদের প্রচেষ্টা নিয়ে কোনো অভিযোগ নেই মাসুদের। তিনি বলেন, ‘চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কেননা ছয় মাস পর আমরা টেস্ট খেলতে নেমেছি। শান্ত ও মুমিনুল অনেক ভালো খেলেছে, ওদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের দলের অভিষিক্তদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। সাহস নিয়ে দলের হয়ে লড়ে গেছে তারা।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

প্রথম টেস্টে হারলেও দলের প্রচেষ্টায় সন্তুষ্ট পাকিস্তান অধিনায়ক মাসুদ

আপডেট সময় : ০২:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬