ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সিলেট টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল, তারুণ্যে আস্থা

মিরপুর টেস্টের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই পাকিস্তানের বিপক্ষে আসন্ন দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই স্কোয়াডে কোনো চমক নেই; প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রেখে সিলেট টেস্টের জন্য ঘোষণা করা হয়েছে। এর অর্থ হলো, মিরপুর টেস্টের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই সিলেট মিশনে অংশ নিচ্ছেন।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া তরুণ ব্যাটার অমিত হাসান তার জায়গা ধরে রেখেছেন। জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে খেলা এই ক্রিকেটারের দিকে ঘরের মাঠে বিশেষ নজর থাকবে। দীর্ঘ দেড় বছর পর টেস্ট দলে ফেরা পেসার তাসকিন আহমেদও স্কোয়াডে রয়েছেন। তবে টানা দুই টেস্টে তাকে খেলানো হবে কিনা, তা নিয়ে ক্রিকেট মহলে কৌতূহল রয়েছে। একই প্রশ্ন উঠেছে তরুণ পেসার নাহিদ রানাকে নিয়েও।

আগামী শনিবার থেকে শুরু হবে সিলেট টেস্ট। মিরপুরে প্রথম টেস্ট শেষ করে বুধবারই দুই দল সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সিলেট টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল, তারুণ্যে আস্থা

আপডেট সময় : ০১:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬