ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

২০২৬ বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে শঙ্কা, ২০০ কোটি টাকা দাবি স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা বিশ্বজুড়ে পরিচিত হলেও আগামী ২০২৬ বিশ্বকাপ টেলিভিশন পর্দায় দেখা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক’ এবার বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে। তবে তারা এই স্বত্বের বিনিময়ে যে চড়া মূল্য দাবি করেছে, তা স্থানীয় সম্প্রচার মাধ্যমগুলোর সক্ষমতার বাইরে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রচার স্বত্বের জন্য প্রায় ১৫১ কোটি টাকা দাবি করেছে প্রতিষ্ঠানটি। এর সঙ্গে প্রয়োজনীয় কর ও ভ্যাট যুক্ত করলে মোট খরচ দাঁড়াবে প্রায় ২০০ কোটি টাকায়। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি টুর্নামেন্টের জন্য এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা স্থানীয় চ্যানেলগুলোর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে এখন পর্যন্ত কোনো দেশি চ্যানেল এই স্বত্ব কেনার বিষয়ে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বার্ষিক বাজেটের একটি বিশাল অংশ কেবল একটি ইভেন্টের জন্য খরচ করা সম্ভব নয়। গত কাতার বিশ্বকাপের স্বত্ব ৯৮ কোটি টাকায় কেনা হলেও এবার সেই খরচ দ্বিগুণ ছাড়িয়ে যাওয়ায় সরকারি এই চ্যানেলটিও পিছু হটছে। শেষ পর্যন্ত কোনো সমাধান না আসলে দেশের কোটি কোটি ফুটবল ভক্তকে খেলা দেখা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়তে হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

২০২৬ বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে শঙ্কা, ২০০ কোটি টাকা দাবি স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের

আপডেট সময় : ০৯:৫৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬