ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। ঘরের মাঠে এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এই ঐতিহাসিক জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় পরিবর্তন এসেছে। পাকিস্তান ও ইংল্যান্ডকে পেছনে ফেলে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।

ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের পেসার নাহিদ রানার বোলিং তোপে দাঁড়াতে পারেনি সফরকারী পাকিস্তান। মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। একাই ৫ উইকেট শিকার করে জয়ের নায়ক বনে যান তরুণ পেসার নাহিদ রানা। অন্যদিকে এই হারের ফলে পয়েন্ট তালিকার পঞ্চম স্থান থেকে সাতে নেমে গেছে পাকিস্তান।

দলের এই অবিস্মরণীয় জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, গত কয়েক মাসের কঠোর পরিশ্রমের ফসল এই জয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের শক্তির জানান দিচ্ছে এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখাই মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ

আপডেট সময় : ১১:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬