ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিশ্বকাপের প্রাথমিক দলে আর্জেন্টিনা: বাদ পড়লেন দিবালা, তরুণদের সুযোগ

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি সম্প্রতি ৫৫ সদস্যের এক বিশাল প্রাথমিক দল ঘোষণা করেছেন, যেখানে সবচেয়ে বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য পাওলো দিবালার অনুপস্থিতি। স্কালোনি এবার দিবালার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়াই আগামী বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন, যা অনেকের কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে।

২০২৪ সালের পর এই প্রথম আর্জেন্টিনার কোনো বড় টুর্নামেন্টের প্রাথমিক তালিকায় জায়গা পেলেন না রোমা তারকা পাওলো দিবালা। অন্যদিকে, স্কালোনি এবার গুরুত্ব দিয়েছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল প্রতিভাদের ওপর। ফরোয়ার্ড লাইনে পালমেইরাসের হোসে ম্যানুয়েল লোপেজ ডাক পেয়েছেন, যিনি এখনো জাতীয় দলের হয়ে অভিষেক করেননি। রক্ষণে বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো এবং হেতাফের জায়েদ রোমেরোকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বড় চমক হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

প্রাথমিক এই দলে রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের মতো ঘরোয়া ক্লাবের খেলোয়াড়দের আধিক্য দেখা গেছে। গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্তিনেজের নেতৃত্বে রয়েছেন জেরোনিমো রুলি ও হুয়ান মুসোর মতো পরিচিত মুখ। রক্ষণভাগে নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোর পাশে কেভিন ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস কাপালদোর মতো নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। মধ্যমাঠে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দি পলের সঙ্গে যোগ হয়েছেন বায়ার লেভারকুসেনের এজিকুয়েল ফার্নান্দেজ। ফরোয়ার্ড লাইনে মহাতারকা লিওনেল মেসির সঙ্গী হিসেবে থাকছেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজ। এছাড়া চেলসির আলেহান্দ্রো গারনাচো ও রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর মতো তরুণ তুর্কিরাও স্কালোনির নজরে আছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিশ্বকাপের প্রাথমিক দলে আর্জেন্টিনা: বাদ পড়লেন দিবালা, তরুণদের সুযোগ

আপডেট সময় : ১১:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬