আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এক ক্লোজ-ডোর প্রীতি ম্যাচে স্বাগতিক কাসেমবান্ডিত ওমেন্স এফসিকে ২-০ গোলে হারিয়েছে সাবিনা-ঋতুপর্ণারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লাল-সবুজের প্রতিনিধিরা নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে।
ম্যাচের ১৫ মিনিটেই সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম গোল হজমের পর কাসেমবান্ডিত এফসি ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল অটুট। এরপর ৭৭ মিনিটে বদলি খেলোয়াড় উমেহ্লা মারমা দারুণ এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন, যা দলের জয় নিশ্চিত করে।
কোচ পিটার বাটলারের অধীনে বাংলাদেশ দল ব্যাংককে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। মূলত খেলোয়াড়দের ফিটনেস যাচাই এবং দলের কম্বিনেশন ঠিক করতেই এই সফরের আয়োজন করা হয়েছে। সাফের আগে এই জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 

























