ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সুন্দরবনে বাঘের থাবা থেকে অলৌকিকভাবে রক্ষা পেলেন মৌয়াল

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল। সঙ্গীদের সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। সোমবার সকালে তাকে সুন্দরবন থেকে উদ্ধার করে লোকালয়ে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরার উদ্দেশে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাবলু গাজী ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়ালের সঙ্গে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু আহরণ করছিলেন। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার এসে বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে।

এ সময় অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোঁটা নিয়ে দ্রুত এগিয়ে এলে বাঘটি সরে যায়। গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশে যাত্রা করেন তারা। সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছানোর পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়।

আহত বাবলু গাজীর বাবা জানান, তারা একসঙ্গে মধু সংগ্রহ করছিলেন যখন বাঘ তার ছেলেকে আক্রমণ করে। তিনি আল্লাহর রহমতে ছেলে বেঁচে আছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বন বিভাগ জানিয়েছে, তারা বিষয়টি জানতে পেরেছেন এবং খোঁজখবর নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

সুন্দরবনে বাঘের থাবা থেকে অলৌকিকভাবে রক্ষা পেলেন মৌয়াল

আপডেট সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬