ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের বাবা ও তার তিন ছেলে দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে কুতুবপুর লাকিবাজার এলাকার একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন অটোরিকশাচালক আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে—মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া তার তিন ছেলের শরীরের ১৮ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। দুর্ঘটনার সময় আব্দুল কাদেরের স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি অক্ষত রয়েছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ঘরের আসবাবপত্র ও দরজা-জানালা লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে। তবে ফ্রিজের কম্প্রেসার থেকে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

আপডেট সময় : ০১:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬