ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একজনের মৃত্যু, দগ্ধ পরিবারের ৪ সদস্যের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ মো. কালাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এই একই দুর্ঘটনায় নিহতের স্ত্রী সালমা এবং তাদের তিন সন্তানও গুরুতর দগ্ধ হয়েছেন। চিকিৎসাধীন বাকি চারজনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদের প্রত্যেকের শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের নিচতলার একটি বদ্ধ কক্ষে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। লাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং এই বিস্ফোরণ ঘটে। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একজনের মৃত্যু, দগ্ধ পরিবারের ৪ সদস্যের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ০১:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬