ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ঈদ উপলক্ষে টিসিবি ৭২০ ট্রাকে পণ্য বিক্রি করবে, তবে ভোজ্যতেলের দাম বাড়লো

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ট্রাক সেলের আয়োজন করেছে। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। তবে, সংস্থাটি এবার ভোজ্যতেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে।

টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে। উল্লেখ্য, গত রোজার আগে টিসিবি প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকায় বিক্রি করেছিল, কিন্তু চিনি ও মসুর ডালের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

এই বিশেষ বিক্রয় কার্যক্রম আগামীকাল থেকে শুরু হয়ে ২১ মে পর্যন্ত চলবে। ঢাকা মহানগরীতে প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাক পণ্য বিক্রি করবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন নির্ধারিত পরিমাণে ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। এই সময়ে মোট ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিকটন পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

ঈদ উপলক্ষে টিসিবি ৭২০ ট্রাকে পণ্য বিক্রি করবে, তবে ভোজ্যতেলের দাম বাড়লো

আপডেট সময় : ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬