ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

এল ক্লাসিকোর প্রাক্কালে বার্সেলোনা কোচের বাবার মৃত্যুতে শোকাহত ক্লাব

স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ, এল ক্লাসিকো অনুষ্ঠিত হওয়ার ঠিক আগেই গভীর শোকের ছায়া নেমে এসেছে বার্সেলোনা শিবিরে। দলটির কোচ হান্সি ফ্লিকের বাবা মৃত্যুবরণ করেছেন। কাতালান ক্লাবটি এক বিবৃতিতে এই দুঃখজনক খবর নিশ্চিত করেছে।

বার্সেলোনা কর্তৃপক্ষ জানায়, ‘হান্সি ফ্লিকের বাবার মৃত্যুতে বার্সেলোনা ফুটবল ক্লাব এবং এর সকল সদস্য গভীর সমবেদনা জানাচ্ছে। এই কঠিন সময়ে আমরা তার এবং তার পরিবারের পাশে আছি।’ ৬১ বছর বয়সী ফ্লিকের অধীনে বার্সেলোনা বর্তমানে টানা দ্বিতীয় লা লিগা শিরোপার খুব কাছাকাছি রয়েছে। লিগে আর মাত্র চার ম্যাচ বাকি থাকতে তারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে। আজ রাতে ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতে হার এড়াতে পারলেই বার্সেলোনার শিরোপা জয় নিশ্চিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

এল ক্লাসিকোর প্রাক্কালে বার্সেলোনা কোচের বাবার মৃত্যুতে শোকাহত ক্লাব

আপডেট সময় : ০৭:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬