ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

যশোরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গাগেট এলাকায় অরক্ষিত রেলক্রসিংটি পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনের সঙ্গে ট্রাকটির সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক মনোয়ার হোসেন (ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা) প্রাণ হারান। আহত হেলপার রায়হানকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, রেলক্রসিংটি দীর্ঘ দিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে।

পুলিশ নিহত চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

যশোরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু

আপডেট সময় : ০৫:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬