ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণের মৃত্যু, অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পলায়ন

সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় আসিফ (২০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণ নিহত হয়েছেন। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মফিজ মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার কোনাবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুদ্ধিপ্রতিবন্ধী আসিফ প্রায়ই মহাসড়কের আশপাশে চলাফেরা করতেন এবং অনেক সময় তাকে সড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যেতো। দুর্ঘটনার দিন সকালে সড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এই ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় এবং নিহত ব্যক্তি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণের মৃত্যু, অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পলায়ন

আপডেট সময় : ১২:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬