ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মেসির রেকর্ড গড়া পারফরম্যান্স, জয়ের ধারায় ফিরলো ইন্টার মায়ামি

লিওনেল মেসির এক গোল ও দুটি অ্যাসিস্টের সুবাদে মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। গত সপ্তাহে অরল্যান্ডোর কাছে ঘরের মাঠে হারের হতাশা কাটিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে মেসিরা।

আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা রক্ষার অভিযানে নামার ঠিক এক মাস আগে টরন্টোর বিপক্ষে মেসির এই দুর্দান্ত পারফরম্যান্স দলকে শুধু জেতাতেই সাহায্য করেনি, ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়েছে। ইন্টার মায়ামি এখন মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে।

বিরতির ঠিক আগে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের গোলে এগিয়ে যায় মায়ামি। তার নেওয়া ফ্রি-কিক টরন্টোর ডিফেন্সে লেগে ফিরে এলে বক্সের বাইরে থেকে ভলিতে জালে পাঠান তিনি। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। মেসির নিখুঁত পাস থেকে সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ ঠান্ডা মাথায় গোল করে স্কোরলাইন ২-০ করেন।

৭৩ মিনিটে আবারও গোলের কারিগর মেসি। তার বাড়ানো বল থেকে বদলি খেলোয়াড় সার্জিও রেগিলন এমএলএস ক্যারিয়ারের প্রথম গোলটি করেন। এর দুই মিনিট পর নিজেও গোল করেন মেসি। দে পলের নিচু ক্রস থেকে বক্সের ভেতরে বল পেয়ে টরন্টো গোলরক্ষক লুকা গাভরানকে পরাস্ত করেন এই তারকা ফরোয়ার্ড।

এই ম্যাচে মেসি আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন। এমএলএস ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৬৪ ম্যাচে এই কীর্তি গড়েন আর্জেন্টাইন তারকা, যা এর আগে টরন্টোর কিংবদন্তি সেবাস্তিয়ান জোভিনকোর ৯৫ ম্যাচের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২৩ মৌসুমের শেষভাগে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট করেছেন মেসি।

মেসির গোলের পর অবশ্য শেষদিকে বদলি খেলোয়াড় এমিলিও অ্যারিস্টিজাবালের জোড়া গোলে ফেরার ইঙ্গিত দিয়েছিল টরন্টো। ৮২ ও ৯০ মিনিটে গোল করে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড। তবে যোগ করা ১১ মিনিট সামলে নিয়ে শেষ পর্যন্ত মৌসুমে ষষ্ঠ জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মেসির রেকর্ড গড়া পারফরম্যান্স, জয়ের ধারায় ফিরলো ইন্টার মায়ামি

আপডেট সময় : ১০:৪৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬