ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাজধানীতে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

রাজধানীর কদমতলীতে একটি আবাসিক ভবনের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (১০ মে) ভোরে কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেটের গিরিধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২), এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তারা নয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দগ্ধ অবস্থায় পরিবারটিকে উদ্ধার করেন। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

দগ্ধ সালমা বেগমের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে কালাম রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে। এরপর তারা কোনোমতে ঘর থেকে বের হতে সক্ষম হন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ পাঁচজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

রাজধানীতে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

আপডেট সময় : ০৯:৪০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬