ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বিশ্বকাপ খেলতে অবসর ভাঙতে প্রস্তুত সুয়ারেজ: উরুগুয়ের প্রয়োজনে মাঠে ফিরতে রাজি কিংবদন্তি স্ট্রাইকার

উরুগুয়ের কিংবদন্তি ফরোয়ার্ড লুইস সুয়ারেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও বিশ্বকাপকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছেন। ৩৯ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, উরুগুয়ে জাতীয় দল যদি তাকে প্রয়োজন মনে করে, তাহলে তিনি অবসর ভেঙে ফুটবল বিশ্বকাপে খেলতে রাজি।

উরুগুয়ের ইতিহাসে ১৪৩ ম্যাচে ৬৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ। আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায় ঘিরে একসময় বিতর্ক তৈরি হয়েছিল। কোচ মার্সেলো বিয়েলসার প্রকাশ্যে সমালোচনা করে তিনি অভিযোগ করেছিলেন যে, বিয়েলসার আচরণ ড্রেসিংরুমে বিভক্তি তৈরি করেছে। যদিও পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন সাবেক বার্সেলোনা তারকা।

এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেছেন, ‘জাতীয় দল যদি আমাকে প্রয়োজন মনে করে, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে, আমি কখনও না বলবো না।’

অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘তখন সরে দাঁড়িয়েছিলাম তরুণদের জায়গা করে দিতে। তবে এমন কিছু বলেছিলাম, যা বলা উচিত হয়নি। যাদের কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল, আমি চেয়েছি।’

বর্তমানে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সুয়ারেজ। বয়স বাড়লেও প্রতিযোগিতার তাড়না এখনও আগের মতোই আছে জানিয়ে তিনি বলেন, ‘আপনি বুঝতে পারেন, এখনও আপনার ভেতরে কিছুটা শক্তি বাকি আছে। প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছেটা এখনও কাজ করে।’

এর আগে চারটি বিশ্বকাপে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন সুয়ারেজ। ২০১১ সালে কোপা আমেরিকা জয়ী দলেও তিনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান সংঘাত: ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপড়েনের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি ‘পূর্ণ সমন্বয়’

বিশ্বকাপ খেলতে অবসর ভাঙতে প্রস্তুত সুয়ারেজ: উরুগুয়ের প্রয়োজনে মাঠে ফিরতে রাজি কিংবদন্তি স্ট্রাইকার

আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬