ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি, বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টাইন অধিনায়ক

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে আগামী বিশ্বকাপে খেলার মাঠে দেখতে মুখিয়ে আছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ লিওনেল মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, নেইমার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং বড় মঞ্চে তার উপস্থিতি ফুটবলের জন্যই ইতিবাচক। নেইমারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে মেসি বলেন, আমরা সবসময় চাই বিশ্বকাপে সেরা খেলোয়াড়রা খেলুক এবং নেইমার নিঃসন্দেহে তাদের একজন।

বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘ সময় একসঙ্গে কাটানো এই দুই তারকার বন্ধুত্ব এখনো অটুট। নেইমারের ব্যক্তিত্বের প্রশংসা করে মেসি বলেন, নেইমার অত্যন্ত স্বচ্ছ একজন মানুষ। সে কোনো অভিনয় করে না, বরং নিজের অনুভূতি অনুযায়ী জীবন কাটায়। অন্যরা কী ভাবল তা নিয়ে সে চিন্তিত থাকে না এবং খুব স্বাভাবিকভাবে জীবন উপভোগ করতে পছন্দ করে।

আগামী ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের দল আর্জেন্টিনা সম্পর্কেও কথা বলেছেন মেসি। বর্তমান চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তিনি মনে করেন, শিরোপা ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং হবে। মেসির মতে, বর্তমানে ফ্রান্স, স্পেন ও ব্রাজিলের মতো দলগুলো অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এছাড়া জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগালকেও তিনি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের পাশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি, বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টাইন অধিনায়ক

আপডেট সময় : ১২:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬