ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে আইনমন্ত্রী, ব্রিটিশ হাইকমিশনার, ডিপ্লোমেটিক কোরের ডিন এবং সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির এই সফরে তার পরিবারের সদস্যবৃন্দ, ব্যক্তিগত চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের বিপক্ষে ঘামঝরানো জয়: শেষ ষোলোতে ব্রাজিল, কৃতিত্ব ক্যাসেমিরোর

স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপডেট সময় : ১২:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬