দীর্ঘ দুই বছর বিরতির পর দেশের ফুটবল অঙ্গনে আবারও ফিরছে ঐতিহ্যবাহী ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এক সময়কার শেখ জামাল ধানমন্ডি ক্লাব নাম বদলে এখন ধানমন্ডি স্পোর্টস ক্লাব হিসেবে পেশাদার ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ক্লাবটি পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পুনরায় সব ধরনের খেলায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।
ক্লাবটির অ্যাডহক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মৌসুম থেকে তারা চ্যাম্পিয়নশিপ লিগ দিয়ে ফুটবলে ফিরবে। তাদের মূল লক্ষ্য হলো ধাপে ধাপে শীর্ষ স্তরে জায়গা করে নেওয়া। এছাড়া ক্রিকেটের পাশাপাশি হকিসহ আরও কিছু খেলাতে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে তাদের। ক্লাবটিকে একটি স্বয়ংসম্পূর্ণ ও টেকসই মডেলে রূপান্তর করতে কাজ চলছে, যাতে অন্যের অনুদানের ওপর নির্ভর না করে নিজস্ব আয়ে কার্যক্রম পরিচালনা করা যায়।
রিপোর্টারের নাম 





















