আগামী অক্টোবরে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথমবারের মতো কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে। কমনওয়েলথ স্পোর্টস ফেডারেশন সম্প্রতি অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়াকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
আগামী ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশ অংশ নেবে। বাংলাদেশ কাবাডি বিশ্বমঞ্চে একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে পরিচিত। এই চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর পাশাপাশি বাংলাদেশও শীর্ষসারির দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন সূত্রে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ আসরকে সামনে রেখে জাতীয় পুরুষ ও নারী দলের বিশেষ প্রস্তুতিমূলক ক্যাম্প এবং ম্যাচ আয়োজনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।
রিপোর্টারের নাম 























