ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

জামিনে মুক্তি পেয়েই মাগুরা মহিলা আওয়ামী লীগ নেত্রীর পুনরায় গ্রেফতার

হাইকোর্টের জামিনে মুক্তি পাওয়ার পরও মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানাকে মুক্তি মেলেনি। কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা সদর থানায় দায়ের করা একটি মামলায় কাজী সোনিয়া সুলতানা গ্রেফতার হয়ে জেলা কারাগারে ছিলেন। তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়। তবে, কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেটে অপেক্ষারত পুলিশ সদস্যরা তাকে নতুন একটি নাশকতার মামলায় আটক করেন। মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান জানিয়েছেন, সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত সংবাদ: ট্রেজারি বিল-বন্ডে সাধারণ মানুষের আগ্রহ, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও অন্যান্য

জামিনে মুক্তি পেয়েই মাগুরা মহিলা আওয়ামী লীগ নেত্রীর পুনরায় গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬