ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় টহল নৌকাডুবি, নৌ পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশের একটি টহল নৌকা ডুবে মহসিন সরদার নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। গত রাতে বন্দর উপজেলার শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহসিন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং তার বাড়ি খুলনার পাইকগাছায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নদীতে ডাকাতি প্রতিরোধে টহলে বের হয়েছিল নৌ পুলিশের একটি দল। সে সময় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে তাদের নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা অন্য সদস্যরা সাঁতরে জীবন রক্ষা করতে পারলেও মহসিন গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘাতক বাল্কহেড ও এর চালককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কিশোর গ্যাং লিডার ও শীর্ষ ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেফতার

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় টহল নৌকাডুবি, নৌ পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ০১:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬