ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আজ মোহাম্মদপুরে কিশোর-কিশোরীদের ক্রিকেট ম্যাচ দেখবেন হামজা চৌধুরী

ব্যক্তিগত ও বাণিজ্যিক সফরে ঢাকায় আসা ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী আজ রাজধানী মোহাম্মদপুরে একটি ক্রিকেট ম্যাচ উপভোগ করবেন। ক্রীড়া মন্ত্রণালয় প্রবর্তিত ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই ম্যাচে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ চললেও হামজা তৃণমূল পর্যায়ের এই টুর্নামেন্টে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হামজার এই সফরে তার সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাফুফে সভাপতির উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পরিকল্পনা থাকলেও সময়ের অভাবে তা সম্ভব হয়নি। মূলত তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতেই আজ বিকেলে তিনি মোহাম্মদপুর খেলার মাঠে উপস্থিত থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আজ মোহাম্মদপুরে কিশোর-কিশোরীদের ক্রিকেট ম্যাচ দেখবেন হামজা চৌধুরী

আপডেট সময় : ০১:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬