ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ২৩-২৪ মে খোলা থাকবে অফিস

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ঈদের আগে ২৩ ও ২৪ মে, যা শনি ও রোববার, ওই দুই দিন যথারীতি অফিস খোলা থাকবে।

একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত এ নীতিমালার মূল লক্ষ্য হলো সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধি করা এবং নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট ব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি টয়লেট ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে অর্থায়ন ও কার্যকর ব্যবস্থাপনা কাঠামো তৈরির বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নীতিমালায় শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও সড়ক পরিবহন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে স্বাস্থ্যবিধি ও টয়লেট ব্যবহারে জনসচেতনতা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী-পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপন, সব টয়লেটে সেফটি ট্যাংক নির্মাণ এবং বর্জ্য যেন নদী-খাল বা জলাশয়ে না পড়ে তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নীতিমালা বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

আজ ঢাকার আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়তে পারে

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ২৩-২৪ মে খোলা থাকবে অফিস

আপডেট সময় : ০৮:৫১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬