ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ফুটবলের উন্নয়নে স্টেডিয়াম ও কোচের বেতন নিয়ে সরকারের সঙ্গে বাফুফের আলোচনা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শীর্ষ কর্মকর্তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগের আর্থিক সীমাবদ্ধতা দূর করা এবং ফুটবলের নিজস্ব অবকাঠামো তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কোচ নিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ফিফা ও বাফুফের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছে, সেখান থেকে সেরা কোচকে আনার জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এছাড়া ঢাকার আশেপাশে ফুটবলের জন্য নিজস্ব স্টেডিয়াম এবং কক্সবাজারে এক্সিলেন্স সেন্টারের জন্য জমির ৮ কোটি টাকা মওকুফের বিষয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, কক্সবাজারের প্রজেক্টের টাকা মওকুফের বিষয়ে সরকার নীতিগতভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। নতুন স্টেডিয়ামের জন্য বাফুফেকে উপযুক্ত জায়গা পরিদর্শন করে প্রস্তাবনা দিতে বলা হয়েছে। ফুটবলের মান উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ফুটবলের উন্নয়নে স্টেডিয়াম ও কোচের বেতন নিয়ে সরকারের সঙ্গে বাফুফের আলোচনা

আপডেট সময় : ০৫:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬