ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বায়ার্নকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানের জয় নিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে ফরাসি ক্লাবটি। আগামী ৩০ মে বুদাপেস্টে ফাইনালে পিএসজির প্রতিপক্ষ আর্সেনাল।

ম্যাচের শুরুতেই উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর পুরো ম্যাচে বায়ার্ন মিউনিখ গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায়। শেষ মুহূর্তে হ্যারি কেইন গোল করে সমতা ফেরালেও তা বায়ার্নকে ফাইনালে তোলার জন্য যথেষ্ট ছিল না। এই ড্রয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার লড়াইয়ের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ল পিএসজি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল থেকে নিখোঁজ কিশোরের সন্ধান মিলল কক্সবাজারে

বায়ার্নকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

আপডেট সময় : ০৯:০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬