বিশ্বের অন্যতম বৃহৎ ইনসুলিন বাজার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানশাইন লেক ফার্মা। প্রতিষ্ঠানটির তৈরি দীর্ঘমেয়াদি ইনসুলিন ‘লাংলারা’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন লাভ করেছে। এই ঘটনাকে চীনের বায়োফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য একটি যুগান্তকারী সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
সানশাইন লেক ফার্মার এই ইনসুলিন গ্লারজিন ইনজেকশনটি যুক্তরাষ্ট্রে চতুর্থ ব্র্যান্ড হিসেবে বাজারে আসছে। এর আগে এই বিশাল বাজারটি মূলত নভো নরডিস্ক, সানোফি এবং এলি লিলি অ্যান্ড কোম্পানির মতো শক্তিশালী বহুজাতিক কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে ছিল। অনুমোদিত এই ইনসুলিনটি ‘ইন্টারচেঞ্জেবল’ বায়োসিমিলার হিসেবে স্বীকৃতি পেয়েছে, যার ফলে ফার্মাসিস্টরা চিকিৎসকের নতুন প্রেসক্রিপশন ছাড়াই এটিকে মূল ব্র্যান্ডের বিকল্প হিসেবে রোগীদের সরবরাহ করতে পারবেন।
ইতোমধ্যে মার্কিন অংশীদার ল্যানেট কোম্পানি এই চীনা প্রতিষ্ঠানকে ১ কোটি ৮০ লাখ ভায়ালের প্রাথমিক অর্ডার প্রদান করেছে, যা আগামী ১৮ মাসের মধ্যে সরবরাহ করা হবে। ২০০৮ সাল থেকে ইনসুলিন গবেষণায় বিপুল বিনিয়োগ করা সানশাইন লেক ফার্মা বর্তমানে মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের ব্যবসার পরিধি দ্রুত সম্প্রসারণ করছে।
রিপোর্টারের নাম 
























