ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফুটবল দেখে আয় হবে ৬১ লাখ টাকা! অবিশ্বাস্য চাকরির অফার

ফুটবলপ্রেমীদের জন্য এবার এক অনন্য সুযোগ নিয়ে এসেছে ফক্স স্পোর্টস। কোনো অফিস বা গতানুগতিক কাজের ঝামেলা ছাড়াই শুধু বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো দেখে আয় করা যাবে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা। ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ পদে নিয়োগ পাওয়া ব্যক্তিকে আগামী বিশ্বকাপের ১০৪টি ম্যাচই সরাসরি দেখতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরি করতে হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই চাকরির জন্য নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্কের টাইমস স্কয়ারে একটি কাঁচের ঘরে বসে খেলা দেখার বিশেষ সুবিধা দেওয়া হবে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দর্শকদের মধ্যে উদ্দীপনা বাড়াতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যারা ফুটবল ভালোবাসেন এবং খেলা নিয়ে বিশ্লেষণ করতে পছন্দ করেন, তারা ইনডিড প্ল্যাটফর্মের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিশ্বকাপ ফুটবল দেখে আয় হবে ৬১ লাখ টাকা! অবিশ্বাস্য চাকরির অফার

আপডেট সময় : ০৫:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬