ক্রীড়াপ্রেমীদের জন্য আজ টেলিভিশনের পর্দায় অপেক্ষা করছে ফুটবল ও ক্রিকেটের জমজমাট লড়াই। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে রাত ১টায় সনি টেন-২ চ্যানেলে।
অন্যদিকে ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএলে আজ লড়বে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। মাঠের এই উত্তেজনাপূর্ণ লড়াইটি রাত ৮টা থেকে সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস-১ চ্যানেলে।
রিপোর্টারের নাম 

























