ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

দুই দশক পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

দীর্ঘ ২০ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে ইউরোপসেরার আসর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করল গানাররা। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ২০০৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালের টিকিট পেল মিকেল আর্তেতার শিষ্যরা।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৪৪ মিনিটে বুকায়ো সাকার করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। লিয়ান্ড্রো ট্রোসার্ডের শট গোলরক্ষক ওব্লাক ফিরিয়ে দিলেও ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি সাকা। আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিতব্য ফাইনালে আর্সেনাল মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী: শর্ত না মানলে বন্ধ থাকবে

দুই দশক পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

আপডেট সময় : ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬