ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে অতীত ভুলে বর্তমানে মনোযোগী পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি জানিয়েছেন, তিনি অতীত নিয়ে পড়ে থাকতে চান না। ঘরের মাঠে টাইগারদের কাছে শেষবার হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্মৃতি ভুলে নতুন করে শুরু করতে চায় তার দল। মিরপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শাহীন আফ্রিদি বলেন, ব্যক্তিগতভাবে তিনি পেছনের হার নিয়ে ভাবছেন না। তার মূল লক্ষ্য এখন বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দলকে মানসিকভাবে প্রস্তুত করা। শুধু একটি সিরিজ জয় নয়, বরং বড় লক্ষ্য অর্জনের দিকেই পাকিস্তানের খেলোয়াড়দের পূর্ণ মনোযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার প্রশংসাও করেন পাকিস্তান অধিনায়ক। সাম্প্রতিক সময়ে নাহিদ রানার দুর্দান্ত ফর্মের কথা উল্লেখ করে শাহীন তাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় সম্পদ হিসেবে অভিহিত করেন। তবে আসন্ন সিরিজে যেন নাহিদ রানা পাকিস্তানের জন্য বড় বাধা হয়ে না দাঁড়ান, সেই আশাবাদও রসিকতার সুরে ব্যক্ত করেন তিনি। আগামী শুক্রবার মিরপুরে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে অতীত ভুলে বর্তমানে মনোযোগী পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি

আপডেট সময় : ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬