ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল: ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি বায়ার্ন-পিএসজি

ইউরোপসেরার লড়াইয়ে আজ রাতে এক রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের এই হাইভোল্টেজ ম্যাচটি বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে। প্রথম লেগের নাটকীয় লড়াই শেষে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে মাঠে নামবে ফরাসি জায়ান্ট পিএসজি। গত বছর এই মাঠেই শিরোপা জয়ের স্মৃতি সঙ্গী করে আজ মাঠে নামবে তারা।

পিএসজি কোচ লুইস এনরিকে জানিয়েছেন, লিড থাকলেও তারা রক্ষণাত্মক খেলবেন না। অন্যদিকে, ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগা জয়ী বাভারিয়ানদের লক্ষ্য এখন ইউরোপের শ্রেষ্ঠত্ব। প্রথম লেগে বড় ব্যবধানে পিছিয়ে থেকেও লড়াইয়ে ফেরার যে মানসিকতা তারা দেখিয়েছে, সেটিই আজ তাদের মূল শক্তি। আজকের জয়ী দল আগামী ৩০ মে বুদাপেস্টে আর্সেনালের বিপক্ষে ফাইনালে লড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল: ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি বায়ার্ন-পিএসজি

আপডেট সময় : ১২:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬