ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ডিপিএল শুরু: ব্রাদার্সকে উড়িয়ে গাজী গ্রুপের দাপুটে জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের উদ্বোধনী দিনে একপেশে লড়াইয়ে বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি।

টস হেরে ব্যাট করতে নামা ব্রাদার্স ইউনিয়নের ব্যাটিং লাইনআপ গাজী গ্রুপের বোলারদের তোপের মুখে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন শাহরিয়ার কোমল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে গাজী গ্রুপ কোনো বেগই পায়নি। মাত্র ১৪.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। দলের পক্ষে নাঈম আহমেদ অপরাজিত ৪৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ডিপিএল শুরু: ব্রাদার্সকে উড়িয়ে গাজী গ্রুপের দাপুটে জয়

আপডেট সময় : ০৬:০২:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬