ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

টঙ্গীর বস্তিতে বিলাসবহুল এসি রুম ও গোপন সুড়ঙ্গ আবিষ্কার, মাদক কারবারিসহ ৩৯ জন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজারবস্তিতে পুলিশের এক বিশেষ অভিযানে বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষ এবং একটি গোপন সুড়ঙ্গ পথের সন্ধান পাওয়া গেছে। এই অভিযানে মাদক কারবারি, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ রবিবার রাতভর এই অভিযান পরিচালনা করে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানিয়েছেন, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে তাদের গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান: ঢাবি প্রশাসন ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ

টঙ্গীর বস্তিতে বিলাসবহুল এসি রুম ও গোপন সুড়ঙ্গ আবিষ্কার, মাদক কারবারিসহ ৩৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬