ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সাতক্ষীরায় অপহৃত পশুচিকিৎসক উদ্ধার, মুক্তিপণ আদায়কারী চক্রের ৩ সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত হওয়া পশুচিকিৎসক অনিমেষ পরমান্যকে (৫০) তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে, এই অপহরণ ঘটনার মূল হোতা মো. আশরাফ ঢালী এখনও পলাতক বলে জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের চিহ্নিত হরিণ শিকারি জব্বার গাজী, একই এলাকার শাহিনুর রহমান এবং গাবুরা ইউনিয়নের বনদস্যু হিসেবে পরিচিত মাহমুদুল হাসান ডন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, একটি সংঘবদ্ধ চক্র সুন্দরবনের মাথাভাঙা নদীর ধলের খাল এলাকা থেকে পশুচিকিৎসক অনিমেষ পরমান্যকে অপহরণ করে। অপহরণকারীরা সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহিনুর রহমানের মাধ্যমে অনিমেষকে মুন্সিগঞ্জের সুন্দরবন বাজারে ছেড়ে দেয়। এসময় শাহিনুরকে আটক করা হয়। পরবর্তীতে, বেলা ১২টার দিকে স্থানীয়রা মিরগাং এলাকা থেকে জব্বার গাজী ও মাহমুদুল হাসান ডনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

অপহৃত পশুচিকিৎসক অনিমেষ পরমান্য জানান, গরু চিকিৎসার কথা বলে শনিবার সকালে তাকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। এরপর গরু না দেখিয়ে তাকে সুন্দরবনের ভেতরে নিয়ে জিম্মি করা হয়। তাকে বনের মধ্যে একটি নৌকায় আটকে রাখা হতো এবং খাবার দেওয়ার সময় ছাড়া প্রায় সারাক্ষণ তার হাত বেঁধে রাখা হতো। অপহরণকারীরা তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে তিনি অভিযোগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান: ঢাবি প্রশাসন ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ

সাতক্ষীরায় অপহৃত পশুচিকিৎসক উদ্ধার, মুক্তিপণ আদায়কারী চক্রের ৩ সদস্য আটক

আপডেট সময় : ০৬:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬