ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বোলারদের তোপে ধসে পড়ল ব্রাদার্স, ৮২ রানে অলআউট

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ইউল্যাব মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। তবে ব্যাটিং বিপর্যয়ের কারণে ম্যাচটিতে বড় কোনো সংগ্রহ দাঁড় করাতে পারেনি ব্রাদার্স। গাজী গ্রুপের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ের সামনে পড়ে মাত্র ৮২ রানেই অলআউট হয়ে গেছে দলটি।

ম্যাচটিতে ব্রাদার্স ইউনিয়নের ব্যাটিং লাইনআপের অসহায়ত্বের বড় কারণ ছিল তিনটি রান আউটের ঘটনা। গাজী গ্রুপের হয়ে মোহাম্মদ রুবেল ও লিওন ইসলাম দুর্দান্ত বোলিং করে তিনটি করে উইকেট দখল করেন। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন শাহরিয়ার কমল এবং ফয়সাল আহমেদ রায়হান করেন ২১ রান। এই দুই ব্যাটার ছাড়া দলের বাকি নয়জন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বোলারদের তোপে ধসে পড়ল ব্রাদার্স, ৮২ রানে অলআউট

আপডেট সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬