গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে ঘাতক বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায় ভ্যান ও অটোরিকশাটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক ঝন্টু মোল্যা প্রাণ হারান। এ সময় অটোরিকশার আরও ছয় যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 























