যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লিমনের মরদেহ দেশে ফেরানোর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
এর আগে বৃহস্পতিবার টাম্পায় লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে। আগামী ৬ মে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামি কনস্যুলেট যৌথভাবে পুরো বিষয়টি সমন্বয় করছে।
রিপোর্টারের নাম 























