ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ইতালিতে ছোট ভাইকে হত্যার পর ভিডিও কলে স্বজনদের লাশ দেখালেন বড় ভাই

ইতালির লেচ্চে শহরে পারিবারিক কলহের জেরে আপন ছোট ভাইকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে সংঘটিত এই ঘটনার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের রক্তাক্ত মরদেহ দেখিয়ে হত্যার কথা স্বীকার করেন। এই ঘটনায় নিহত ও অভিযুক্ত দুই ভাই-ই মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নয়ন ফকির ও তার বড় ভাই হুমায়ুন ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হুমায়ুন ধারালো অস্ত্র দিয়ে নয়নকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর হুমায়ুন ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে লাশের দৃশ্য দেখান, যা দেখে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে। এই মর্মান্তিক ঘটনার খবর মুন্সীগঞ্জের টংগিবাড়ী এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে গভীর শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিমুখী সংকটে হাওরের বোরো ফসল: দুশ্চিন্তায় হাজারো কৃষক

ইতালিতে ছোট ভাইকে হত্যার পর ভিডিও কলে স্বজনদের লাশ দেখালেন বড় ভাই

আপডেট সময় : ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬