গবেষণাধর্মী অভিজ্ঞতা অর্জন এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শ্রীলঙ্কায় আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে অংশ নিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের ১৭ জন তরুণ। শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দলটি গত শনিবার কলম্বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আগামী ৭ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পে তারা বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময়মূলক সেশনে অংশ নেবেন।
ক্যাম্পের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা কলম্বোর সার্ক কালচারাল সেন্টার এবং বন্দরনায়েকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে গবেষণা ও সাংস্কৃতিক সেশনে যুক্ত হবেন। এছাড়া শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ পাবেন তারা। বাংলাদেশ গবেষণা সংসদের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলম্বোর বাংলাদেশ হাইকমিশনে, যেখানে অংশগ্রহণকারীরা তাদের গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরবেন। সফর শেষে প্রতিনিধি দলটি ৭ মে ঢাকায় ফিরে আসবেন।
রিপোর্টারের নাম 























