জাপানে আয়োজিত এক সদস্য সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থান বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই পরিবর্তনের সুফল ধরে রাখতে এবং জাতীয় উন্নয়নকে টেকসই করতে প্রবাসীদের অর্জিত জ্ঞান, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই।
জাপানের সাইতামা প্রিফেকচারে আয়োজিত এই সম্মেলনে তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, উন্নত বিশ্বে বসবাস করার সুবাদে এখানকার শৃঙ্খলা ও কর্মসংস্কৃতি থেকে শিক্ষা নিয়ে তা দেশের প্রয়োজনে প্রয়োগ করতে হবে। এছাড়া, বিদেশের মাটিতে ব্যক্তিগত চরিত্র ও আচরণের মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য ও বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























