মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত। ইরানের সঙ্গে ১৫ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে কোনো আলোচনা ছাড়াই এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল না পাঠানো বা অনুরোধ না থাকা সত্ত্বেও ওয়াশিংটনের এই পদক্ষেপকে বিশ্লেষকরা কৌশলগত পশ্চাদপসরণ হিসেবে দেখছেন।
এই সিদ্ধান্ত কেবল মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রচেষ্টাকেই ছাপিয়ে যায়নি, বরং এটি মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতাকেও নগ্ন করে দিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা, আঞ্চলিক মিত্রদের সুসংহত অবস্থান এবং পাল্টা আঘাতের ক্ষমতা ওয়াশিংটনকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পিছুটান প্রমাণ করে যে, ইরান এখন আর কেবল ভীতি প্রদর্শনের মাধ্যমে দমনযোগ্য কোনো প্রতিপক্ষ নয়।
রিপোর্টারের নাম 




















