দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরায় সচল করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এই পরিকল্পনার আওতায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী—এই তিন পদ্ধতিতে অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেসব কারখানার গ্যাস-বিদ্যুৎ সংযোগ সচল কিন্তু মূলধনের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে, তাদের স্বল্পমেয়াদী ঋণ দেওয়া হবে। এছাড়া যেসব কারখানা দীর্ঘ সময় ধরে বন্ধ এবং আধুনিকায়নের প্রয়োজন, তাদের মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণের আওতায় আনা হবে। তবে ঋণের ঝুঁকি এড়াতে ব্যাংকগুলো সরকারের কাছে ক্রেডিট গ্যারান্টি বা ক্ষতিপূরণের নিশ্চয়তা দাবি করেছে।
রিপোর্টারের নাম 
























