ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

জাতীয় দলের কোচ খুঁজতে বাফুফের সংক্ষিপ্ত তালিকায় ব্রাজিল-আর্জেন্টিনার কোচ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া জোরেশোরে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগ্রহী প্রায় ৩০০ কোচের আবেদন থেকে যাচাই-বাছাই শেষে ২২ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে ফেডারেশনের গঠিত কমিটি। চমকপ্রদ তথ্য হলো, এই তালিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার শীর্ষ পর্যায়ের কোচদের নামও রয়েছে।

বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন জানান, কোচদের প্রো-লাইসেন্স, পূর্ব অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতার ওপর ভিত্তি করে এই তালিকা করা হয়েছে। মূলত আধুনিক ফুটবল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং অভিজ্ঞতাসম্পন্ন কোচদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। খুব দ্রুতই এই তালিকা থেকে তিন-চারজনকে চূড়ান্ত করে সাক্ষাৎকার নেওয়া হবে। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার বিদায়ের পর নতুন এই কোচ নিয়োগ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন ঘটনা: পরীক্ষা বর্জন করে ২৭ শিক্ষার্থীর সবাই ফেল

জাতীয় দলের কোচ খুঁজতে বাফুফের সংক্ষিপ্ত তালিকায় ব্রাজিল-আর্জেন্টিনার কোচ

আপডেট সময় : ০৯:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬