ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

হকি দলের সাফল্যে কোটি টাকার স্পন্সর পেল বাহফে

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ হকি দলের ধারাবাহিক সাফল্য এবং নারী দলের এশিয়ান গেমসের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পর হকির প্রতি আগ্রহ বেড়েছে করপোরেট প্রতিষ্ঠানগুলোর। এরই ধারাবাহিকতায় অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নিতে যাওয়া জাতীয় নারী ও পুরুষ হকি দলের জন্য এক কোটি টাকার স্পন্সরশিপ দিয়েছে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর।

বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) জানিয়েছে, এই অর্থ দলের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ, আবাসন, সরঞ্জাম এবং প্রশিক্ষণের কাজে ব্যয় করা হবে। স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, দেশের ক্রীড়াঙ্গনের এই সম্ভাবনাকে আরও বেগবান করতে তারা তরুণ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন। ফেডারেশন আশা করছে, এই পৃষ্ঠপোষকতা খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

হকি দলের সাফল্যে কোটি টাকার স্পন্সর পেল বাহফে

আপডেট সময় : ০৯:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬