রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘বীমা প্রতিনিধি বা এজেন্ট’ পদে মোট ২০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা স্নাতক পাস হতে হবে। অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা না থাকায় নতুন প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বীমা খাতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি একটি সময়োপযোগী সুযোগ। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
রিপোর্টারের নাম 
























