ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল, নেতৃত্বে শান মাসুদ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের গুরুত্বপূর্ণ এই সিরিজটি খেলতে রোববার সকালে রাজধানীতে পা রাখেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল চলায় পুরো দল এখনো একসঙ্গে পৌঁছাতে পারেনি। পিএসএলের ব্যস্ততা শেষ করে বাকি সদস্যরা দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

এবারের সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছেন শান মাসুদ। দলটির জন্য এই সফরটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবার প্রধান কোচের নতুন ভূমিকায় নিজের মিশন শুরু করতে যাচ্ছেন। স্কোয়াডে চারজন নতুন মুখকে জায়গা দিয়ে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছে পাকিস্তান। আগামী ৮ মে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৬ মে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল, নেতৃত্বে শান মাসুদ

আপডেট সময় : ১২:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬