ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম ৩ রাউন্ডের সূচি চূড়ান্ত

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৪ মে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। এবারের আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে। কোনো অবনমন লিগ না থাকায় তালিকার সর্বনিম্ন দুটি দল সরাসরি প্রথম বিভাগে নেমে যাবে।

উদ্বোধনী দিনে ছয়টি ভিন্ন ভেন্যুতে মুখোমুখি হবে ১২টি দল। প্রথম রাউন্ডে বসুন্ধরা স্পোর্টস সিটিতে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস এবং বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব লড়বে সিটি ক্লাবের বিপক্ষে। এছাড়া প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মতো শক্তিশালী দলগুলো প্রথম দিনেই মাঠে নামবে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে প্রতিটি রাউন্ডের জন্য একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন ঘটনা: পরীক্ষা বর্জন করে ২৭ শিক্ষার্থীর সবাই ফেল

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম ৩ রাউন্ডের সূচি চূড়ান্ত

আপডেট সময় : ১০:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬