ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

অভিবাসন নিয়ে নির্মিত চলচ্চিত্রের জন্য আহ্বান, শুরু হলো মাইগ্রেশন ফিল্ম ফেস্ট

দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। অভিবাসনের বাস্তব অভিজ্ঞতা, প্রবাসীদের সফলতার গল্প এবং মানবপাচারের মতো অন্ধকার দিকগুলো তরুণ নির্মাতাদের মাধ্যমে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চলচ্চিত্র জমা দেওয়া যাবে।

আয়োজকরা জানিয়েছেন, মোবাইল ফোনসহ যেকোনো ডিভাইসে ধারণ করা সর্বোচ্চ ১৫ মিনিটের ফিকশন, অ্যানিমেশন বা ডকুমেন্টারি জমা দেওয়া যাবে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি থাকবে সনদ ও ক্রেস্ট। এছাড়া নির্মাতাদের দক্ষতা বৃদ্ধিতে প্রতি শনিবার অনলাইন কর্মশালার আয়োজন করা হয়েছে। আগ্রহী নির্মাতারা গুগল ফর্ম বা ফিল্মফ্রিওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কাজ জমা দিতে পারবেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় এই উৎসবটি আয়োজন করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের টিকা সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন ও দেশে হামের প্রাদুর্ভাব: সায়েন্স জার্নালের রিপোর্ট

অভিবাসন নিয়ে নির্মিত চলচ্চিত্রের জন্য আহ্বান, শুরু হলো মাইগ্রেশন ফিল্ম ফেস্ট

আপডেট সময় : ১০:৩৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬